বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী২০১৭-১৮ অর্থবছরের জন্য৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট করেছেন।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদে ওই বাজেট প্রস্তাব উত্থাপন করে অর্থমন্ত্রী বলেন বাজেটের ব্যয় সংকুলানের জন্য রাজস্ব আয় থেকে আসবে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। তিনি বলেন বাজেটে যে১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকার ঘাটতি থাকবে তার সংকুলান করা হবে অভ্যন্তরীণ ঋণ এবং বিদেশি সহায়তা থেকে।
তিনি বলেন বার্ষিক উন্নয়ন কর্মসূচীর জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৫২ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা যা পরে সংশোধিত হয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটিটাকা।
আসছে অর্থবছরের বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতেকে যা মোট বাজেটের ১৬ দশমিক ৪ শতাংশ। করমুক্ত আয়ের সীমা আগামী বছরেও আড়াই লাখ টাকা রাখা হয়েছে। বাজেটে ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে।
সিগারেটের ওপর শুল্ক বৃদ্ধির কারনে এর দাম বৃদ্ধি পাবে। শুল্ক সমন্বয় করায়আমদানি করা কিছু ঔষধ সহ স্বল্প সংখ্যক জিনিষের দাম কমবে কিন্তু বেশ কিছু আমদানি করা বিলাস সামগ্রীর দাম বাড়বে।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট (বাজেট)