বরিশাল জেলার বনারিপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ এম এল ঐশী ডুবে যাওয়ার ২১ ঘণ্টা পর তাবৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া লঞ্চের ভেতর থেকে আরও ৬টি লাশ পাওয়ার পর ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা এপর্যন্ত দাঁড়িয়েছে ২০ জনে । লঞ্চটি উদ্ধারের পর বরিশাল জেলা
প্রশাসন বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে । তবে আরও বেশ কজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা অভিযোগকরেছেন। এর আগে বুধবার সকালে ৫০ জন যাত্রী নিয়ে বানারিপাড়া থেকে উজিরপুর উদ্দেশ্যে রওয়ানা হয় এম এল ঐশী। যাওয়ার পথে দাসের হাট ঘাটে যাত্রী নামানোর জন্য পাড়ে
ভিড়ানোর সময় নদীর পাড় ভেঙ্গে লঞ্চটির ছাউনির ওপর পড়লে মুহূর্তেই ডুবে যায় সেটি।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট (লঞ্চ)