বাজেটকে সামনে রেখে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি বলেছে, ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের যে দাবি সরকার করছে তাসহ সামষ্টিক অর্থনীতিতে কিছু ইতিবাচক অর্জন রয়েছে। মূল্যস্ফীতি সহনীয় অবস্থায় রয়েছে, সুদের হার কমছে, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ইতিবাচক অবস্থা বিদ্যমান রয়েছে। কিন্তু ৭ শতাংশ প্রবৃদ্ধির সাথে বিদ্যমান অবস্থার মধ্যে অনেক বৈপরীত্য রয়েছে-যাকে সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের বর্তমান অর্থনীতির দান্দ্বিক পরিস্থিতি বলে বর্ণনা করেছেন।
সিপিডি’র নতুন মূল্য সংযোজন কর বাস্তবায়নের জন্য দুই থেকে তিন বছর মেয়াদী পরিকল্পনা সুপারিশ করেছে সরকারের কাছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট সিপিডি