বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংক্রান্ত বেসরকারী নজরদারী সংস্থা এবং সামাজিক সংগঠন প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের দাবি জানিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবিসহ বেশ কয়েকটি বামপন্থী দল বৃহস্পতিবার যৌথভাবে এক সংবাদ সম্মেলনে আগামী রোববারঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সংবাদ সম্মেলনে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই আইনটি হবে ব্লাসফেমী আইনের মতোই আরেকটি আইন।
গণজাগরণ মঞ্চ এই আইনের প্রতিবাদে শুক্রবার ঢাকায় সমাবেশ ডেকেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনকে বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিক নিরাপত্তার জন্য ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেছে। প্রস্তাবিত ডিজিটাল আইন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু তার রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট ডিজিটাল