২০১২ সালেও তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচন কমিশন পুনঃগঠন প্রশ্ন এবং এ লক্ষ্যে সার্চ কমিটি গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিলেন। তবে তখন ফলাফল ইতিবাচক ছিল না। এবারও প্রেসিডেন্ট একই কারণে আবার রাজনৈতিক দলগুলোর সাথে একটি সংলাপের আয়োজন করেছেন। এই সংলাপের ভবিষ্যত আদৌ কি হবে সে প্রশ্নে নানা আলাপ-আলোচনা চলছে। এর অন্যতম কারণটি হচ্ছে, প্রেসিডেন্ট সংবিধানের বিধান মোতাবেক, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করার বিধান রয়েছে। এছাড়া সার্চ কমিটি গঠনে আইন প্রণয়নেও কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আহুত সংলাপ সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, প্রেসিডেন্ট নির্বাচনকালীন সরকার গঠন প্রশ্নেও উদ্যোগী হবেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট (নির্বচন কমিশন)