আগামী জাতীয় সংসদ নির্বাচন-তা সংবিধান নির্ধারিত সময়েই হোক বা আগাম নির্বাচনই হোক- দেশে যে একটি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তা এখন স্পষ্ট। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও এ লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন।
নির্বাচন কমিশনও আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপসহ একটি নির্বাচনী রূপরেখা প্রণয়নের কাজে হাত দিয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট