বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চাওয়ার বিষয়ে এই প্রথমবারের মত সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের তথ্য নিয়ে ২৮ এপ্রিল ফেসবুকের প্রকাশিত ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে, বাংলাদেশ থেকে ওই সময় ১২টি অনুরোধে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে তারা। অনুরোধে সাড়া দেয়ার হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া ফেসবুক থেকে চারটি কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে।

২০১৩ সালের প্রথম থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ৩৭ জন ব্যাবহারকারির যে তথ্য বাংলাদেশ সরকার জানতে চেয়ে অনুরোধ করেছিল তাতে সাড়া না দিলেও, এবারই প্রথম বাংলাদেশ সরকারের কোনো অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক