ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতারণার অভিযোগে ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন বা র্যাব।
র্যাব সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকার কয়েকটি গণমাধ্যম শুক্রবার র্যাব কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে ১২ জন বিদেশির মধ্যে নাইজেরিয়ার আটজন, কঙ্গোর একজন ও ক্যামেরুনের তিন নাগরিক রয়েছেন এবং বাকি দুজন বাংলাদেশী।
আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রটি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো বলে জানিয়েছে কর্মকর্তারা। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ডলার জব্দ করেছেন র্যাব সদস্যরা।
এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী শুক্রবার বলেছেন, সাইবার অপরাধ দমনে আইন প্রণয়ন এবং সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
প্রতারণার অভিযোগে ১২ বিদেশিসহ ১৪ জন আটক