বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শংকর এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন।
তিনি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং এ সময় প্রধানমন্ত্রী আগামী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাবেন- এমন একটা সময় নির্ধারিত হয়েছে। তবে বিস্তারিত দিনক্ষণ ও কর্মসূচি পরে ঠিক করা হবে বলে জানা গেছে। ইতোপূর্বে বিভিন্ন কারণে দু’দফা প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে যায়।
ভারতীয় পররাষ্ট্র সচিব রাতে তার বাংলাদেশী সমকক্ষের সাথে বৈঠক করবেন বলে কর্মসূচি স্থির রয়েছে।
ঢাকায় বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হবে কিনা, সে বিষয়টিই বাংলাদেশের জন্য এখন বড় ভাবনার কারণ।
ভারতীয় পররাষ্ট্র সচিব শুক্রবার ঢাকা ত্যাগ করবেন বলে কর্মসূচি রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের প্রধানমন্ত্রী এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাবেন