প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ডিসেম্বরে, অগ্রগতি হবে তিস্তা ও অভিন্ন নদীসমূহের পানিবন্টনে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশে সম্পর্কে সংশয় বা অবিশ্বাসের কোনোই বিষয় নেই; দুই দেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন। আর সে সময় তিস্তা এবং অন্যান্য অভিন্ন নদীসমূহের পানিবন্টন প্রশ্নে অগ্রগতি হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় ভারতের রাষ্ট্রদূত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৃহস্পতিবার সাক্ষাত করেন এবং এর পরে মন্ত্রী সাংবাদিকদের কাছে ভারতের সাথে অধিকতর সম্পর্কোন্নয়ন প্রশ্নে আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার কিছুই নেই। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করা হবে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ডিসেম্বরে, অগ্রগতি হবে তিস্তা ও অভিন্ন নদীসমূহের পানিবন্টনে: ওবায়দুল কাদের