পুলিশ বলছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ১০১টি দেশীয় তৈরি বোমা এবং দুটি পাইপগানসহ ইসলামী ছাত্র শিবিরের দু’জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা দুটি স্থানে অভিযান চালিয়ে বোমা এবং অস্ত্রসহ ওই দু’জনকে আটক করে। পুলিশ জানায়, অভিযান অব্যাহত আছে।
ফেঞ্চুগঞ্জে চীনের অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম সার কারখানায় কমপক্ষে আড়াইশ চীনা নাগরিক কর্মরত রয়েছেন, যাদের মধ্যে শতাধিক চীনা প্রকৌশলীও আছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আগে থেকেই চীন নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
amir sylhet