মালয়েশিয়ার আমপাং শহরে সেদেশের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর তরফে জানান হয়েছে তাঁরা আমপাং এর একটি বাড়ীতে অভিযান চালিয়ে দুইটি ঘরে আটকে রাখা ওই ১৪ বাংলাদেশীকে উদ্ধার করতে সমর্থ হয়। তারা জানিয়েছে অভিযানে ওই আদম পচারকারি চক্রের ৩ বাংলাদেশী এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই ১৪ জনের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য তাদের আটক করে রাখা হয়েছিল বলে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী ধারনা করছে।
এদিকে, মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সবকিছু হারানো এবং নির্যাতিত ব্যক্তিদের তরফে অভিযোগ উঠেছে যে যেখানে থাইল্যান্ডে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে মানব পচারের বিচার হয়েছে সেখানে বাংলাদেশের যারা মানব পাচারে জড়িত ছিলেন তাদের কেউ কেন এ যাবত বিচারের সম্মুখীন হলনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবিষয়ে দেশের বিভিন্ন স্থানে বেশকিছু মামলা হলেও সেগুলর কোন তদন্ত এখনও সম্পন্ন হয়নি।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট