মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী সম্মেলন আগামী ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে।
আফ্রিকার দেশ আইভরিকোস্টের বন্দর নগরী আবিদজানে ৪৪তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। আবিদজানে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সম্মেলনে ওআইসির অধিনস্ত বিভিন্ন সংস্থা এবং পর্যবেক্ষণ সদস্য রাষ্ট্র সমূহ অংশ গ্রহণ করে। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় তিন দশক পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের মতো গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে হতে যাচ্ছে।
আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ওআইসির তরিকা এবং ৮ সদস্যের ওআইসির নির্বাহী কমিটির সদস্য হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীদের পরবর্তী সম্মেলন ঢাকায়