ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তথ্য প্রমাণের কোন মিল নেই: বাংলাদেশ পুলিশ

গত ৩ জুলাই কবি, প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের কথিত অপহরণ নিয়ে আদালতে দেয়া তার জবানবন্দির সঙ্গে পুলিশের প্রাপ্ত তথ্য প্রমাণাদির কোন মিল নেই বলে দাবি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এই দুইয়ের মধ্যে রয়েছে গড়মিল বৈসাদৃশ্য। পুলিশের ভাষায়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুলিশকে হয়রানির অভিযোগে ফরহাদ মজহারের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে- এমনটা নিশ্চিত।

এদিকে, ফরহাদ মজহারকে মঙ্গলবার আরেকদফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা শাখা। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তথ্য প্রমাণের কোন মিল নেই: বাংলাদেশ পুলিশ