বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের যে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপাইনে গেছে- সে নিয়ে মঙ্গলবার দেশটির সিনেট কমিটির চতুর্থ দফা শুনানিতে ক্যাসিনো ব্যবসায়ী কিম অং স্বাক্ষ্য দিতে এসে আরও ৯৭ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিতে সম্মত হয়েছেন। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে তিনি ওই অর্থ ফেরত দেয়ার কথা জানান বলে ওই দেশটির সংবাদ মাধ্যম বলছে। ক্যাসিনো ব্যবসায়ী কিম অং গত শুক্রবার ৮৬ লাখ ৩০ হাজার ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছেন। এর আগে অর্থাৎ প্রথম দফায় তিনি ৮৬ হাজার ডলার জমা দিয়েছিলেন। দেশটির কর্তৃপক্ষ এই অর্থ বাংলাদেশের কাছে ফেরত দেয়ার কথা জানিয়েছে। আর সে মতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে ম্যানিলায় রয়েছেন। তবে ফিলিপাইনের Inquirer সংবাদপত্র তাদের এক খবরে বলেছে, ওই দেশের আদালতের অনুমতি ছাড়া এই অর্থ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা যাবে কিনা-সে নিয়ে ফিলিপাইনের সিনেট কমিটিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রথম দফায় এই বিতর্ক দেখা দেয়। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর আশাবাদী যে, অধিকাংশ অর্থই ফেরত পাওয়া যাবে।
এ সম্ঢাপর্কাকে থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট বিডি রিসার্ভ