বাংলাদেশে চালের দামের ঊর্ধ্বগতি অব্যাহত থকায় বর্তমানে কেজি প্রতি ৫০ টাকার নিচে বাজারে কোন চাল বিক্রি হচ্ছেনা বলে খুচরা বিক্রেতারা জানিয়েছেন।
তাঁরা জানিয়েছেন গত মাত্র তিন দিনে চালের দাম কেজি প্রতি ৫ টাকা বেড়ে মঙ্গলবার কেজি চালের দাম সর্বনিম্ন ৫০ টাকায় দাঁড়িয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেশের চালের মিল মালিক এবং ব্যবসায়ীদের সাথে মঙ্গলবার ঢাকায় বৈঠক করে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য তাদের দ্রুত চাল আমদানির তাগিদ দেন।
তিনিচাল আমদানিতে যে সকল অসুবিধা হচ্ছে তা দূর করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা আগামী দুই তিন দিনের মধ্যে চালের দাম কমানর আশ্বাস দিয়েছেন। মুনাফা বাজির জন্য চাল মজুত কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি ।
এদিকে, চালের অসহনীয় দাম বৃদ্ধিকে দুর্ভিক্ষের আগাম বার্তা হিসেবে দেখছে বিএনপি। দলটি অভিযোগ করেছে রকারের দুর্নীতি আর অব্যবস্থাপনাই চালের লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য দায়ী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ঢাকায় এক মানব বন্ধনে মিয়ানমার থেকে চাল আমদানির সমালোচনা করে বলেন রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত চাল আমদানি করে পরোক্ষভাবে মিয়ানমারকে সমর্থন করছে সরকার।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট চাল