রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে বিএনপিরও সায় আছে

রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে বিএনপিরও সায় আছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। এমনকি বিরোধী বিএনপিও সায় দিয়েছে। ঢাকায় অবস্থানরত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। কূটনৈতিক সংবাদদাতা সমিতির সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সহযোগিতাই প্রধান বিবেচ্য বলে মনে করে রাশিয়া।
এ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বিএনপি চায়। রাশিয়ার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে এখন কোন শর্তে করা হচ্ছে বিএনপি জানে না।
রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ এক প্রশ্নের জবাবে বলেন, সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তে রাশিয়া শুরুতে বিস্মিত হয়েছিল। তবে মস্কো এখন আর বিচলিত নয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

MRC