বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে।এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়, যদি একান্ত প্রয়োজনে বাংলাদেশ সফরে যেতেই হয়, তাহলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। চোখ-কান খোলা রেখে বিকল্প প্রস্তুতি ভেবে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে আততায়ীরা পশ্চিমা দেশের নাগরিকদের টার্গেট করতে পারে। ভ্রমণকারীকে তাঁর অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়ে সম্ভব হলে ভ্রমণের পরিকল্পনা বাতিলেরও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট