বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ যৌথ নিরাপত্তা সংক্রান্ত সংলাপ ১১ সেপ্টেম্বর শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। ঢাকায় পররাষ্ট্র দফতর বলছে, ওই সংলাপে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৬ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন। প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ মোকাবেলা, সামরিক সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমসহ দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়গুলো নিয়ে সংলাপে আলোচনা হবে বলে পররাষ্ট্র দফতর জানিয়েছে। ২০১২ সালে প্রথম যৌথ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয় এবং এর পর থেকে প্রতি বছরই পালাক্রমে ঢাকা ও ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর পাঠানো রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট