ফেসবুক পেজে ইসলামবিরোধী মন্তব্যে বাংলাদেশে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলি

Bomb

ফেসবুক পেজে ইসলামবিরোধী মন্তব্যের জেরে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শহরে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে দুই ছাত্রসহ চারজন নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের এক ব্যাক্তির ফেসবুকে দেয়া ওই মন্তব্যের প্রতিবাদে এবং দোষী ব্যাক্তির বিচারের দাবীতে রোববার উপজেলা শহর ও এর আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষের বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভ কারিদের সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় পুলিশের গুলিতে মাহবুব পাটওয়ারী, মাহফুজ পাটওয়ারী, মোহাম্মদ শাহিন এবং মিজানুর রাহমান নিহত হন। পুলিশ দাবি করেছে তাদের একজন সদস্যও বুকে গুলিবিদ্ধ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বোরহানউদ্দিনে আধাসামরিক বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে ।

পুলিশ জানায় বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যাক্তি অভিযোগ করেছেন তার ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পরই তার ফেসবুক পেজে ইসলাম বিরোধী মন্তব্য করা হয়। ফেসবুক আইডি হ্যাকিং করার অভিযোগে তিন জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে পুলিশের তরফে বলা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট