বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবান জেলার লামায় ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের দুই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি'র দুই সদস্য ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে ঐ দুই কিশোরী লামা থানায় বিজিবি সদস্যদের অভিযুক্ত করে মামলা দায়ের করেছে।
স্থানীয়দের বরাতে বান্দরবন থেকে সংবাদদাতারা জানিয়েছেন, কিশোরীরা অভিযোগ করেছেন বুধবার রাতে লামা এলাকার একটি বিজিবি ক্যাম্পের তিন সদস্য অস্ত্র সহ ত্রিপুরা উপজাতি পাড়ায় গিয়ে ঐ দুই কিশোরীকে তুলে নিয়ে যায়। তাঁরা জানান, পরে দুই বিজিবি সদস্য নিকটবর্তী এক জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন দুই কিশোরী।
বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ভয়েস অফ অামেরিকাকে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।