নির্বাচন কমিশন পুর্নগঠন বিষয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে বিএনপি অংশ নেবে

নির্বাচন কমিশন পুর্নগঠন বিষয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে ৫টি রাজনৈতিক দলের সাথে প্রেসিডেন্টের পক্ষ থেকে সংলাপের অংশ হিসেবে বিএনপি রোববার এতে অংশ নেবে। আর এতে নেতৃত্ব দেবেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত প্রেসিডেন্টকে অন্যান্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার বিধান রয়েছে। এমতাবস্থায় প্রেসিডেন্টের সাথে সংলাপের ফলাফল কতোটুকু সফল হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়েস অব আমেরিকার সাথে শনিবার এক সাক্ষাতকারে ওই প্রশ্নের জবাবে বলেন, সরকারের আন্তরিকতার উপরই সংলাপের ফলাফল নির্ভর করছে
সংলাপে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ের জন্য একটি সরকার গঠন বিষয়ে প্রেসিডেন্টের উদ্যোগ কামনার প্রস্তাবও দেয়া হবে বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন। প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতোই কাজ করবে।
এদিকে, ঢাকায় এক গোলটেবিল আলোচনায় সমাজের বিশিষ্টজনেরা বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রশ্নে স্থায়ী একটি আইনগত বিধান থাকা প্রয়োজন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

নির্বাচন কমিশন পুর্নগঠন বিষয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে বিএনপি অংশ নেবে