বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলেছে, বাজেট সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক মহলের সমন্বিত চিন্তার প্রতিফলন। এক্ষেত্রে বাজেট প্রণয়ণের জন্য শুধুমাত্র অর্থমন্ত্রী এএমএম মুহিতকে দায়ী করা ঠিক হবে না- বলে দলটি মনে করে। এ জন্য দায়ী সরকারের শীর্ষ নেতৃত্বসহ মন্ত্রীসভা। কারণ শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রীসভা প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়ার পরেই জনাব মুহিত সরকারের পক্ষে ওই বাজেট সংসদে পেশ করেছেন। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক মহল স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন এই বক্তব্যের স্বপক্ষে মন্তব্য করেছেন।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সবার সাথে কথা বলেছেন; এবং জনাব কাদের বিশ্বাস করেন আগামী ২৯ জুন সবার কাছে গ্রহণযোগ্য মূল বাজেট সংসদে উপস্থাপন করা হবে।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট (বাজেট)