বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার রাত আটটার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। নাশকতার তিন মামলায় গত ২৪ নভেম্বর হাইকোর্ট তাকে জামিন দেয়। ওই একই মামলায় এর আগেও তিনি ছয় মাস কারাগারে ছিলেন। এরপরে আপিল বিভাগ তার জামিন মঞ্জুর করেছিল। তিনি আবার হাজিরা দিলে এ দফায় তাকে পুনরায় জেলে পাঠানো হয়েছিল। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব জামিনে মুক্ত