আদিলুর রহমানের গ্রেফতারি নিয়ে এশিয়া ওয়াচের ব্র্যাড এ্যাডাম্সের মন্তব্য

বাংলাদেশে পুলিশ কোন পূর্ব নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই শনিবার রাতে অধিকারের সেক্রেটারী, প্রাক্তন ডেপুটি এ্যাটর্ণী জেনারেল আদিলুর রহমান খানকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় । হিউম্যান রাইটস ওয়াচ ঐ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে । হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ব্র্যাড এ্যাডাম্স এ প্রসঙ্গে বলেনঢ ‘আমরা মনে করি আদিলকে অবিলম্বে নুক্তি দেওয়া উচিত । এটা স্পষ্টত:ই তাঁর পেশাদার কাজের কারণেই করা হয়েছে । অধিকার কয়েক বছর ধরেই হত্যাকান্ড,নিখোঁজ হয়ে যাওয়া,অত্যাচার-নিপিড়ন ইত্যাদি সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে । হিউম্যান রাইটস ওয়াচ এ ক্ষেত্রে অধিকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে ’। ব্র্যাড এ্যাডাম্সের সাক্ষাত্কার নেন টেলিফোনে রোকেয়া হায়দার ।brad adams on adil arrest

Your browser doesn’t support HTML5

brad adams on adil arrest