বুরকিনা ফাসোর অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট মিশেল কাফান্দো বলছেন- তিনি এখন ক্ষমতায় ফিরে এসেছেন আবার, প্রেসিডেন্ট গার্ড বাহিনী,যারা কিনা অভ্যুত্থান করেছিলো সেই তাদের হাতে আটকিয়ে থাকবার ঠিক এক সপ্তাহ বাদে।
কাফান্দো আজ বুধবার সাংবাদিকদের বলেন-তাঁর সরকার এখন আবার ক্ষমতায় পুন:প্রতিষ্ঠিত হয়েছে-এবং এই মুহুর্তেই তিনি ক্ষমতা ফিরে পেলেন।
এর আগে বুধবারেই প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যবৃন্দ – সেনেগাল,টোগো, বেনিন ও নাইজিরিয়ার প্রেসিডেন্টরা ওয়াগাদুগু গিয়ে আলোচনা করে যে রফা তাঁদের সঙ্গে সম্পন্ন হয় সেই রফা মোতাবেক তাঁরা ব্যারাকে ফিরে যেতে সম্মত হয়েছেন বলে জানান। অভ্যুত্থানের বিরোধী পক্ষিয় সরকারী বাহিনীর যেসব সৈন্য দলে দলে রাজধানীতে হাজির হয়েছিলো তারাও এখন শহরের উপকন্ঠবর্তী ৫০ কিলোমিটার বেস্টনীতে ফিরে যেতে সম্মত হয়েছে।অভ্যুত্থানের নেতা জেনারেল গিলবার্ট দিয়েনদেরে দেশের কাছে ক্ষমা চেয়েছেন এবং ওয়াগাদুগু বৈঠকের নেতাদের কথা অনুযায়ি ক্ষমতা হস্তান্তরে সম্মত হন তিনি।এর আগে ভয়েস অফ এ্যামেরিকাকে তিনি বলেছিলেন- কোনোরকম রক্তক্ষরণ তিনি চান না।