বুলগেরিয়ায় বাস দুর্ঘটনা, মৃতের সংখ্যা কমপক্ষে ৪৫ 

অগ্নিনির্বাপক ও ফরেনসিক বিভাগের কর্মীরা বাস দুর্ঘটনার স্থানটি পরিদর্শন করছেন, পশ্চিমাঞ্চলীয় বুলগেরিয়ার বসনেক গ্রামের কাছে বাস দুর্ঘটনায় মঙ্গলবার অন্তত ৪৫ জন প্রাণ হারান, ২৩শে নভেম্বর, ২০২১, ছবি মিনকো চারনেভ/এপি

উত্তর ম্যাসিডোনিয়ার প্রধান কৌঁসুলি জানিয়েছেন যে মঙ্গলবার প্রত্যুষে বুলগেরিয়ায় একটি পর্যটন বাস দুর্ঘটনায় যে প্রায় ৪৫জনের মতো মারা যান, তার মধ্যে ছিল ১২টি শিশুIলুবোমির জোভেভস্কি দেশটির পশ্চিমাঞ্চলের মহাসড়কে দুর্ঘটনার স্থান সফরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেনI

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে নির্ণয় করা যায় নি, তবে দৃশ্যত বাসটি মহাসড়কের পাশে গার্ড রেলে ধাক্কা খায় এবং তাতে আগুন ধরে যায়I

এই বাসটি ছিল ম্যাসিডোনিয়ার পর্যটক ভর্তি ৪টি বাসের অন্যতম, যারা তুরস্কের ইস্তানবুল শহর সফর শেষে দেশে ফিরছিলেনI ভোর ২টায় এই দুর্ঘটনাটি ঘটেI জীবিত ৭জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়Iকর্মকর্তারা জানান, এ ব্যাপারে তদন্ত শুরু করা হবেI

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায় বাসটি আগুনে পুড়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে I

স্বরাষ্ট্রমন্ত্রী বয়কো রাস্কভ দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, তিনি তাঁর জীবনে এর চাইতে ভীতিকর দৃশ্য দেখেন নিI

২০ লক্ষ জনগণের দেশ উত্তর ম্যাসিডোনিয়ার গণমাধ্যম জানায়,স্কপিয়েতে যে পর্যটন সংস্থাটি ঐ সফরের আয়োজন করেছিল বলে ধারণা করা হয়, তাদের অফিসের বাইরে পুলিশ দেখা যায়I

বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, স্টেফান ইয়ানেভ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, "এটা এক বিশাল বিয়োগাত্মক ঘটনা"I