ক্যালের শিশুদের বৃটেনে নিয়ে আসা হচ্ছে

Calais, France migrant camp

ফ্রান্সের ক্যালে জঙ্গলের শরনার্থী শিবিরে ১৩০০ শিশুকে অনাথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের গন্তব্য বৃটেন। ইমিগ্রেশন অ্যাক্ট এর ডাবস এমেন্ডমেন্ট অনুযায়ী বৃটেন তাদের আশ্রয় দিতে রাজি হয়েছে। এই শিশুদের প্রথম দলটিকে মঙ্গলবার সকালে একটি বাসে উঠানো হয়। পর্যায়ক্রমে তাদেরকে বৃটেনে নিয়ে আসা হবে। বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এম্বার রুড সংসদে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুই শ’ শিশুকে বৃটেনে আনা হয়। ফরাসি সরকার ক্যালে জঙ্গলের শরনার্থী শিবির সোমবার থেকে ভাঙা শুরু করেছে। এই শরণার্থীদেরকে ফ্রান্সের বিভিন্ন আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।বৃটিশ সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দুরের এই শিবিরের শরণার্থীদের যারা ক্যাম্প ছেড়েছে তারা বৃটেনে আসতেই আগ্রহী। তারা মনে করে ফ্রান্সে কাজ নেই। বৃটেনে হয়তো কাজ পাওয়া যাবে। তাদের অনেকে ইংরেজিতে স্বাচ্ছন্দ, ফরাসিতে নয়। ফরাসি সরকার ঘোষণা করেছে এই আট হাজার শরণার্থীকে হয় আশ্রয় চাইতে হবে, না হলে ফিরে যেতে হবে নিজ দেশে।
উল্লেখ্য যে, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, আফ্রিকার কিছু দেশের লক্ষ লক্ষ মানুষ গৃহযুদ্ধ, হিংসা ও দারিদ্রের কোপে দেশ ছেড়েছেন। এরাই ইউরোপের বিভিন্ন দেশে শরনার্থী শিবিরগুলোতে মানবেতর জীবন যাপন করছে।
এ সম্পর্কে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট (ক্যালে)