পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত ২৩৬০, মৃত্যু ১৬ জনের

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ব্যাপক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নতুন করে গোটা রাজ্যে ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট দু'হাজার তিনশো ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে খবর। তবে এদিন নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যুর হয়নি বলে জানানো হয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত ষোলো জন ডেঙ্গুতে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও সরকারিভাবে পনেরো জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। নদীয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়িসহ সর্বত্র ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গুর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার প্রকোপও ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে বলেই জানা যাচ্ছে।কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত ২৩৬০, মৃত্যু ১৬ জনের