বাংলাদেশে উদ্বেগজনক ভাবে শিশু নির্যাতন এবং শিশু হত্যা বাড়ছে

Dhaka, Bangladesh

বাংলাদেশে উদ্বেগজনক ভাবে শিশু নির্যাতন এবং শিশু হত্যা বাড়ছে বলে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বিএএসএফ এর একটি পরিসংখ্যানে দেখা গেছে।

বিএএসএফ এর ওই পরিসংখ্যানে বলা হয়েছে গত পাঁচ বছরে শারীরিক, মানসিক, এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৫ হাজারের ওপর শিশু যাদের মধ্যে নিহত হয়েছে দেড় হাজার শিশু। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এ পাঁচ বছরে সংবাদপত্রে প্রকাশিত শিশু নির্যাতন এবং হত্যার খবরের ওপর নির্ভর করে এ পরিসংখ্যান তৈরি করেছে বিএএসএফ।

বিশেষজ্ঞরা বলছেন সংবাদপত্রে প্রকাশিত খবরে শিশু নির্যাতন এবং হত্যার যে চিত্র পাওয়া গেছে বাস্তবে এ পরিস্থিতি আরও ভয়াবহ। তাঁদের মতে নির্যাতনকারীদের অনেকেই ধনী এবং প্রভাবশালীহওয়ায় শিশু নির্যাতনের বেশীরভাগ খবরই সংবাদপত্রের অফিস কিংবা থানা পর্যন্ত গিয়ে পৌছাতে পারেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এ সম্পর্কে বক্তব্য রাখেন।

বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট শিশু