চীনের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে কম্বোডিয়া সফর করছেনI এই সফরে তিনিকম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোভিড পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন I
কম্বোডিয়ার পররাষ্ট্র দপ্তর জানায়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং' ররবিবার ও সোমবারের আলোচনায় বাণিজ্য ও নিরাপত্তা বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকবে I
শনিবার,পার্শ্ববর্তী দেশ, ভিয়েতনামে সফর শেষে, ওয়াং বলেন, করোনার কারণে লক ডাউনে থাকা ভিয়েতনামের জন্য তারা ৩০ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করবেI
চীন কম্বোডিয়াতে বৃহত্তম বিনিয়োগকারী দেশ ওনিকটতম রাজনৈতিক অংশীদার I বেইজিংয়ের সহায়তার কারণে দেশটির মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের ভয়াবহ রেকর্ড সম্পর্কে পশ্চিমের যে উদ্বেগ রয়েছে, কাম্বোডিয়া তা উপেক্ষা করতে পারে এবং পক্ষান্তরে কম্বোডিয়া, বেইজিংয়ের ভূ-রাজনৈতিক অবস্থান, যেমন দক্ষিণ সাগরের বিতর্কিত চীনের আঞ্চলিক দাবির প্রতি সাধারণত সমর্থন ব্যক্ত করে থাকে I
সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কের বিষয় উদ্বেগ প্রকাশ করেছে এবং কম্বোডিয়ার নেতাদের প্রতি স্বতন্ত্র ও ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে, যা জনগণের সর্বোচ্চ স্বার্থের জন্য মঙ্গলময় I
অংশত, কম্বোডিয়ার রীম নেভাল ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ এবং ভবিষ্যতে সম্ভাব্য সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হয়I
রীম ঘাঁটিটি, গালফ অফ থাইল্যান্ড-এর মুখোমুখি এবং যা দক্ষিণ চীন সাগর সংলগ্নI চীন, কম্বোডিয়ার এই ঘাঁটিটির অধিকার পেলে, তা বেইজিংয়ের সামরিক অবস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবেI