চীনের জাতীয় গণ কংগ্রেস রবিবার প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করার বিধান তুলে দেওয়ার পক্ষে ভোট দেয়। এর ফলে অনির্দিষ্টকাল চীনের নেতৃত্বে থাকার সুযোগ তৈরি হল বর্তমানের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য।
প্রেসিডেন্ট শি’র বর্তমানের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। কিন্তু বিশ্লেষকরা বলছেন তিনি সম্ভবত দেশের নেতা হিসেবে কাজ করে যাবেন।
রবিবার যখন সংবিধান সংশোধন করা হয় তখন শি জিনপিংয়ের রাজনৈতিক চিন্তাধারা ও স্বপ্ন সংবিধানে যোগ দেওয়া হয়।
এর আগে শির দুই পূর্বসূরী, চীনের নেতা হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করার পর ক্ষমতা ছেড়ে দেন।