ইউরোপের গোয়েন্দা পুলিশ সংস্থা ইউরোপোল বলেছে বিশ্বব্যাপী ১৫০টি দেশে অন্তত ১ লক্ষ সংগঠনে সাইবার আক্রমণ হয়। ইন্টারনেটে ওই আক্রমণে কম্পিউটার ফাইল বন্ধ করে দেওযা হয় এবং বলা হয অর্থ দেওয়া না হলে ফাইল খোলা হবে না।
ইউরোপোলের পরিচালক রব ওয়েনরাইট ব্রিটেনের ITVতে বলেন বহু দেশে স্বাস্থ্য পরিচর্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে হামলার সম্ভাবনা বেশি।
কে বা কারা এই ভাইরাস ছড়িয়েছে তা নির্ধারণের প্রচেষ্টায় এখন পর্যন্ত কোন অগ্রগতি হয়নি।
কম্পিউটার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা . কম্পিউটার ব্যবহারকারীদের এই আশ্বাস দেন যে যারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম হালনাগাদ রেখেছেন তারা অপেক্ষাকৃত ভাবে নিরাপদ আছেন।