ঢাকা ও কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট

বিদেশে টাকা পাচারের অভিযোগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বুধবার রাতে যে গ্রেফতার করা হয়েছিলো, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রিম্যান্ড বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট


আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অভিযোগ থেকে সম্পাদক মতিউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। পত্রিকার সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় এ রায় ঘোষণা করা হয়।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট


বাংলাদেশে জ্বালানী নিয়ন্ত্রন কমিশন বিদ্যুতের পাইকারীদাম ৬.৬৯ শতাংশ বাড়িয়েছে। এতে ভোক্তা সংগঠনসহ বিভিন্ন মহল প্রতিবাদ করেছে।
এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট



পশ্চিমবঙ্গ সরকার, নির্বাচন কমিশনের কাছে, মাওবাদীদের আত্মসমর্পণ সংক্রান্ত সংশোধনী নীতি প্রনয়ন ও প্রক্রিয়াকরণ চালু রাখার অনুমতি চেয়েছে।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষের রিপোর্ট


বাংলাদেশ সরকার, নিজস্ব সংস্কৃতি কেন্দ্র গঠন করবে শান্তি নিকেতনে।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট