ঢাকা ও কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট

নারায়ণগঞ্জের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগে, র‌্যাবের ৩ সামরিক কর্মকর্তার চাকরিচ্যুতির ঘটনা ঘটলেও আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে, যারা গুম হয়েছেন তাদের স্বজনদের শতাধিক অভিযোগ এখনও নিষ্পন্ন হয়নি। মানবাধিকার সংস্থাগুলো সব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সাত খুনের ঘটনার পর এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এ নিয়ে বিস্তারিত শুনুন ঢাকা সংবাদদাতা আমীর খসরুর কাছে।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট


বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। আজ জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৫তম সভায় তিনি ওই মন্তব্য করেন।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট


বাংলাদেশে সাম্প্রতিক সময়ে গুম-খুনের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্টু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

ইউরোপীয় ইউনিয়ন আমীর খসরুর রিপোর্ট


অসমে সাম্প্রতিক হিংসাত্বক ঘটনায়, পশ্চিমবঙ্গে বেআইনী অস্ত্র উদ্ধারের ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনা ও নিরাপত্তা বাহিনী। সবশেষ খবরে বলা হয়েছে অসমে সহিংস ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৮। বেসরকারি মতে ওই সংখ্যা ৪০ এর বেশি।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় তার রিপোর্টে।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায় এর রিপোর্ট