বাংলাদেশে আশংকাজনক ভাবে বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদ। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক এবং সামাজিক বন্ধন দুর্বল হচ্ছে যার ফলশ্রুতিতে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। ঢাকার দুইটিসিটি কর্পোরেশন এলাকাতেই প্রতিবছর ৫ হাজারের ওপর বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে বলে সংস্থা দুইটিরতালাক রেজিস্ট্রি দফতরের তরফে জানা গেছে। রেজিস্ট্রি দফতর জানিয়েছে দিন দিন বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। এর মধ্যে নিন্ম বিত্ত থেকে শুরু করে প্রভাবশালী এবং ধনী পরিবারও রয়েছে। এসকল বিচ্ছেদের দুই-তৃতীয়াংশ নোটিসই আসছে নারীদের কাছ থেকে৷ বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা আরও ভয়াবহ। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ জিল্লুর রাহমান খান।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট বিবাহ বিচ্ছেদ