কঙ্গো সরকারের এক কর্মকর্তা M23 বিদ্রোহীদের সঙ্গে প্রত্যাশিত শান্তি চুক্তি না হবার জন্যে প্রতিবেশী দেশ উগান্ডাকে দোষারোপ করেছেন। সোমবার, এক অনুষ্ঠানে দুপক্ষে ঐ চুক্তি সই হবার কথা ছিল।
তথ্যমন্ত্রী ল্যাম্বার্ট মেন্ডে মঙ্গলবার বলেছেন, উগান্ডা অনেকটাই সংঘাত সংশ্লিষ্ট একটি পক্ষের মত আচরণ করছিল। উগান্ডা DRC এবং M23এর মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করেছে।
M23কে সমর্থন দেওয়ার জন্যে প্রতিবেশী রুয়ান্ডা এবং উগান্ডাকে দীর্ঘদিন ধরে দোষারোপ করে এসেছে কঙ্গো। অবশ্য দুদেশই এই অভিযোগ অস্বীকার করেছে।
মেন্ডে আরো বলেছেন, কঙ্গোর সরকার M23 বিদ্রোহীদের সঙ্গে প্রস্তাবিত শান্তি চুক্তি সই করার বিরোধিতা করছেন, কারণ, বিদ্রোহীরা এরই মধ্যে লড়াই থামানোর ঘোষণা দিয়েছে।