প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশ দিয়ে ৭টি মুসলমান দেশের অভিবাসিদের বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। ওই ৭টি দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মুসলমান যাত্রীদেরকেও কড়া ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদ পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে হচ্ছে।
dullas1
ওয়াশিংটনের অদূরে ডালাস এয়ারপোর্টের চিত্রও ভিন্ন নয়। ডালাস এয়ারপোর্টে ৩টায় কাতার এয়ারলাইন্সের বিমান অবতরণের পর দেখা যায় হাজার হাজার মানুষ এ্যারাইভ্যাল লাউঞ্জে প্রতিবাদ করছেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত অভিবাসন আইন বাতিলের দাবি জানিয়ে স্লোগান দেন।
dullas3
কাতার এয়ারলাইন্সে আসা কয়েকজন যাত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানান স্বাভাবিক সময়ের তুলনায় ইমিগ্রেশন পার হতে বেশী সময় লগেছে। মুসলমান নাম থাকলে তাদেরকে দ্বিতীয়বার বা তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Your browser doesn’t support HTML5
৭টি মুসলমান দেশের অভিবাসিদের বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা
Your browser doesn’t support HTML5
অভিবাসন আইন বাতিলের দাবি