বাংলাদেশে মেঘনা নদীতে লঞ্চডুবিতে এপর্যন্ত চার জনের মৃত্যু ঘটেছে

বাংলাদেশে, মুন্সিগঞ্জে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা গেলেও এখনো উদ্ধার করা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ), ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে এমভি সারস নামের যাত্রীবাহী লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যাচ্ছিল। পথে ওই স্থানে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

এ বিষযে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট