১৯৭১ সালের পয়লা আগস্ট। বৃটিশ সংগীত শিল্পী জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশংকর একত্রে আয়োজন করেন এক অসাধারণ সঙ্গীত সন্ধ্যার। খ্যাতনামা সব শিল্পীর অংশগ্রহণে নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার কথা। অমর শিল্পী জর্জ হ্যারিসন বাংলার নিরীহ মানুষের বেদনায় সামিল হয়ে গাইলেন তার অমর গান, বাংলাদেশ বাংলাদেশ।