ঘানার প্রেসিডেন্ট জন মাহামা বলেছেন রাজধানীতে গ্যাস স্টেশন এ বিস্ফোরণ এবংব্যাপক বন্যার কারণে ১৫০ জনের মৃত্যু হয়েছে I প্রেসিডেন্ট মাহামা বৃহস্পতিবার বলেন নিহতদের স্মরণে তিনদিনের শোক পালন করা হবে এবং সরকার ত্রান তত্পরতা এবং বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ১০ লক্ষ ডলারের অধিক সাহায্য প্রদান করবে I
ফায়ার ব্রিগেডের মুখপাত্র জানান নিকটবর্তী একটি ভবন থেকে আগুন ছড়িয়ে পড়লে এই বিস্ফোরণ ঘটে I