রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, রঘুরাম রাজন বলেই দিলেন, ৪ সেপ্টেম্বর তিন বছরের মেয়াদ ফুরোনোর পরে আর এ কাজে থাকতে চান না তিনি। এ ঘোষণা দেশের শেয়ার ও বিভিন্ন অ্রার্থিক ক্ষেত্রে যেন ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। আশঙ্কা, এবার অনেকটাই পড়ে যাবে শেয়ার সূচক এবং ভারতীয় টাকার দাম। অথচ, তিন বছর আগে তিনি আসবার পরে স্থিতাবস্থা এসেছিল ভারতীয় আর্থিক ক্ষেত্রে। রাজনের দায়িত্ব নেওয়ার সময় শেয়ার সূচক ছিল, ১৮,৫৬৮-তে, এখন তা ৪৩% বেড়ে ২৬,৮২৬-এ। বেড়েছিল টাকার দামও। বিজেপি-র বিভিন্ন নেতা রাজনের সম্পর্কে নানা কটু কথা বললেও রাজন জবাব দেন নি। কিন্তু এ ভাবে বিদায় নেওয়ার কথা ঘোষণাই কি রাজনের জবাব? ভারতে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত রঘুরাম রাজনের বিদায় নিয়ে দুঃখিত ভারতের শিল্পও।গৌতম গুপ্তের রিপোর্ট:
Your browser doesn’t support HTML5
gg