আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের এই জবাবের অনুষ্ঠানে আজকের বিষয় বাংলাদেশের নির্বাচনোত্তর রাজনীতি
আজ আলোচনার এই প্যানেলে সরাসরি টেলিসম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন , বিশিষ্ট বিশ্লেষক ও কলাম লেখক অধ্যাপক আব্দুল মান্নান । রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ড আখতার হোসেন। আরো আছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও গবেষক শাহাব এনাম খান।
বাংলাদেশে একাদশ সংসদের জন্য সাধারণ নির্বাচন হয়ে গেল গত ৩০শে ডিসেম্বর । প্রায় ১৯৭০ সালের নির্বাচনের মতই আওয়ামি লীগ এই নির্বাচনে ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে যদি ও এই ২০১৮ সালের নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে নয়। নির্বাচন কমিশন বলছে নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ হয়েছে প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্ট এবং অন্যান্যরা বলছে নির্বাচনে বিপুল কারচুপি হয়েছে। এই বিতর্কের বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি , আওয়ামি লীগ প্রধান শেখ হাসিনার নের্তৃত্বে পর পর তৃতীয়বারের মতো সরকার শপথ নিয়েছে, মন্ত্রীসভায় ব্যাপক রদবদল করা হয়েছে । চৌদ্দ দলীয় জোটের অন্যান্যদের মন্ত্রীপরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি। আর প্রান্তিক অবস্থানে চলে যাওয়া এক সময়কার ক্ষমতাসীন বিএনপি’র সঙ্গে তাদেরই ঐক্যজোটের নেতা ড কামাল হোসেনের দ্বিমত রয়েছে বে আইনী ঘোষিত জামাতে ইসলামিকে নির্বাচনে মনোনয়ন দেবার ব্যাপারে । এ সব কিছুর আলোকে আমরা বাংলাদেশের আগামি দিনের রাজনীতির মূল্যায়ন করবো আমাদের প্যানেল সদস্যদের মতামতের মাধ্যমে।
Your browser doesn’t support HTML5
শুনুন বাংলাদেশের নির্বাচনোত্তর রাজনীইতর উপর আজকের হ্যালো ওয়াশিংটন