গুলশান হলি আর্টিজান হামলার রাতে যারা জিম্মি ছিলেন এবং পরে বেঁচে গেছেন- আতংক এখনো তাদের তাড়া করে ফিরছে।
আতংকের বৃত্ত থেকে তারা বের হতে পারছেন না। এদেরই একজন হলি আর্টিজান রেস্তোরার ওই সময়ের কর্মরত একজন কর্মচারী বলেন, ‘ওই আতংক এখনো ভুলতে পারছি না’।
এক বছরেও গুলশান হামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ। তদন্ত কাজ কোন পর্যায়ে রয়েছে এবং কবে নাগাদ চার্জশিট দেয়া সম্ভব হবে- সে প্রশ্নে বলেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
গুলশান হামলার পরে জঙ্গীবিরোধী অভিযান জোরদার হয়েছে। দেশব্যাপী এই অভিযানে জঙ্গীদের কয়েকটি আস্তানারও সন্ধান মিলেছে। বাংলাদেশের পুলিশ প্রধানের ভাষ্য মোতাবেক, গত এক বছরে ১৫টি অভিযানে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। এতে বাংলাদেশে জঙ্গীদের শক্তি ও তৎপরতা কী দুর্বল হয়ে পড়েছে? তাছাড়া এখন পর্যন্ত দেখা যাচ্ছে জঙ্গীবাদ মোকাবেলার বিষয়টিকে শুধুমাত্র আইন শৃংখলা বাহিনীর উপরেই ছেড়ে দেয়া হয়েছে।
রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইন শৃংখলা রক্ষাবাহিনীর হাতে বিষয়টি ছেড়ে দেয়া কতোটা বাস্তবসম্মত- এসব প্রশ্নের বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
হলি আর্টিজান হামলার বিশ্লেষণ