আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বাংলাদেশে ২০১৩ সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করে গোপনে স্থানে লুকিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেছে। প্রতিবেদনে ২০১৬ সালে ৯০ জনকে গুম করা হয়েছে বলে বিস্তারিত তথ্যাদি দেয়া হয়েছে। এছাড়াও আইন শৃংখলা রক্ষাবাহিনীকে এ কাজ পরিচালনায় অবাধ স্বাধীনতা প্রদান করা হয়েছে বলেই প্রতীয়মান হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এমনকি মানবাধিকার, মানুষের জীবন ও আইন প্রতি তোয়াক্কা না করাকে সরকারের একটি অভ্যাসে পরিণত হয়েছে বলেও হিউম্যান রাইটস ওয়াচ ওই প্রতিবেদনে বলেছে। এই প্রতিবেদন সম্পর্কে বিশ্লেষণ করেছেন দুইজন বিশিষ্টজন- বিশিষ্ট আইনবিদ ও সুপ্রীমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক এবং মানবাধিকার সংগঠন আইন শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট সাক্ষাৎকার