বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের জয়ে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম রাষ্ট্রনেতা হিসেবে বাংলাদেশে চতুর্থবারের মতো হতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ।সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অপরদিকে আজ পশ্চিমবঙ্গের সমস্ত বাংলা দৈনিক এ উঠে এলো শীর্ষ সংবাদ হিসেবে আওয়ামী লীগের জয়ের খবর । 'আনন্দবাজার পত্রিকা'য় উঠে এলো আওয়ামী লীগ প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামাত জোট, বাংলাদেশে ইতিহাস।
'বর্তমান' পত্রিকার হেডলাইন -বাংলাদেশের ভোটে হিংসার বলি ১৭ ,নিরঙ্কুশ জয় শেখ হাসিনার। 'এই সময়' বলল বাংলাদেশ শেষ হাসি হাসিনারই। 'সংবাদ প্রতিদিন' শীর্ষ সংবাদ করল- ভোটে হাসলেন শেখ হাসিনাই ।'আজকালে'র শীর্ষ সংবাদ -আবার শেখ হাসিনা...' এক দিন 'বলল রক্তাক্ত নির্বাচনে পদ্মায় তুফান হাসিনার, 'গণশক্তি 'বলল অপ্রতিহত হাসিনা জামাতের জামানতই বাজেয়াপ্ত ।'যুগশঙ্খ 'তুলে ধরল- বাংলাদেশে বিপুল জয়ের পথে হাসিনার মহাজোট।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট