কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবার ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলের দু'টি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উত্তরপ্রদেশের আমেঠি ছাড়া রাহুল আরও একটি কেন্দ্রে দাঁড়াবেন বলে জল্পনা চলছিলই, আজ ঘোষণা করা হলো তিনি কেরালার ওয়েনাড কেন্দ্র থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সঙ্গে সঙ্গে আমেঠিতেই একটি জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ্ ঠাট্টা করে বললেন, আমেঠির জনগণ আর ওঁকে চান না বুঝতে পেরে রাহুল গান্ধী ভয়ে সুদূর কেরালায় পালালেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, বিজেপি-র পরাজয়ই যদি কংগ্রেসের মূল লক্ষ্য হয়, তা হলে কংগ্রেস সভাপতির উচিত ছিল দ্বিতীয় কেন্দ্র হিসেবে এমন একটা জায়গা বেছে নেওয়া, যেখানে বিজেপি শক্তিশালী। কেরালায় তো তাঁর মূল প্রতিপক্ষ হবে বাম দল! বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি জানিয়েছেন, দক্ষিণের কংগ্রেস সমর্থকেরা চাইছিলেন রাহুল তাঁদের এলাকায় ভোটে দাঁড়ান। তাই এই সিদ্ধান্ত। এ ছাড়াও একটা কারণের কথা অ্যান্টনি বলেননি, ওয়েনাড নিরাপদ কেন্দ্র। বহুদিন ধরে কংগ্রেস এখানে জিতে আসছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট