ভারতের দুই রাজ্য কর্নাটকে বিধানসভা এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট

কর্নাটক রাজ্যে বিধানসভা ভোটের শেষে ৮টি বুথফেরত সমীক্ষায় ৭টিতে বিজেপি এগিয়ে, অপরটিতে এগিয়ে কংগ্রেস। কিন্তু বিজেপি বা কংগ্রেস, কেউ-ই একা সরকার গড়তে পারবে না বলে মনে হয় না। সঙ্গে চাই প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়ার জেডি(এস) দলকের সমর্থন। তারা যে কাকে সমর্থন করবে, তা জানা নেই।সবচেয়ে ছোট দল হয়েও দেবে গৌড়ার পুত্র কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। অন্য দিকে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সোমবার। এখানে তৃণমূল কংগ্রেসের জয় রাজনৈতিক মহল অবধারিত ধরে নিলেও কৌতূহল থাকবে বিজেপি কতটা এগিয়ে আসতে পারে, তা নিয়ে। আর, যে ভাবে বেড়েছে রাজনৈতিক হিংসা, তাতে ধারণা হচ্ছে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভালই রয়েছে। কিংবা, কংগ্রেসের অস্তিত্ব লুপ্ত হতে আর কতটা বাকি রইল।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট