১৯৪৮ সালের কাশ্মির যুদ্ধে ১,১০৪ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। ১৯৬২ সালে চিন যুদ্ধে ৩,২৫০ জন, ১৯৬৫ সালে পাকিস্তান যুদ্ধে ৩,২৬৪ জন, ১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধে ৩,৮৪৩ জন, ১৯৮৭-তে শ্রীলঙ্কায় ১,১৫৭ জন ও ১৯৯৯-এ পাকিস্তানের সঙ্গে কাশ্মির যুদ্ধে ৫২২ জন সেনা মারা যান। কিন্তু কোনও যুদ্ধবিগ্রহ ছাড়াই প্রতি বছর গড়ে ১,৬০০ সেনার মৃত্যু হয়। পথ দুর্ঘটনা, আত্মহত্যা বা প্রশিক্ষণের সময় দুর্ঘটনা ইত্যাদি অন্যান্য কারণে এত মৃত্যু। উদ্বিগ্ন সেনাপ্রধান, বিপিন রাওয়াত বললেন, গুলিগোলা ছাড়াই বছরে দু ব্যাটালিয়ন সেনার মৃত্যু ঘটছে। আত্মহত্যার ঘটনা বিশেষ উদ্বেগের কারণ। দুর্গম এলাকায় দীর্ঘ দিন থাকতে বাধ্য হয়ে সেনারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত হিমালয়ের সিয়াচেন সীমান্তে পাহারার দায়িত্বে থাকা সেনারা প্রবল ঠাণ্ডায় কাবু য়য়ে যায়। উত্তর-পূর্বাঞ্চলে ও কাশ্মিরে জঙ্গীদের লড়াইতেও প্রাণহানি ঘটে বলে জানা যাচ্ছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট