ভারতের আসামে বন্যায় ৫ লক্ষ মানুষ ঘরছাড়া

বর্ষা শুরুর একটা মাসও কাটতে না কাটতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বন্যায় বিপর্যস্ত।

আসাম রাজ্যের ২৩ জেলায় বন্যায় ৫ লক্ষ মানুষ ঘরছাড়া, মৃত্যু হয়েছে ৩৯ জনের যার মধ্যে রাজ্যের রাজধানী খোদ গৌহাটি শহরেই মৃত ৮ জন।

বৃহস্পতিবার দুঃসংবাদ আসে অরুণাচল প্রদেশ থেকে। প্রবল বৃষ্টিপাতে রাজ্যের লাপতাপ গ্রামে ভেঙে পড়ে কয়েকটি বাড়ি, মারা যান ১৪ জন। আশঙ্কা, ধ্বংসস্তুপের মধ্যে মিলতে পারে আরো দেহ। ওখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স থেকে ৩৫ জনকে পাঠানো হয়েছে উদ্ধারে সাহায্য করতে। এই অঞ্চলেই গত সপ্তাহে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল ভারতীয় বাহিনীর একটি বিমানকে। সেটি ভেঙে পড়লে মৃত্যু হয় ৪ বিমানকর্মীরই। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

ভারতের আসামে বন্যায় ৫ লক্ষ মানুষ ঘরছাড়া